Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৯০৬ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:০৩ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৯:২৯

হজ ফ্লাইট বিমান বাংলাদেশ বিজি -২৩৭

ঢাকা: পবিত্র হজ পালন শেষে, সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৯০৬ জন হাজি।

শনিবার (২৮ জুন) পর্যন্ত ফেরা এই হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ৮৯৯ জন।

হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্স যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৬ হাজার ৭৭ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ৫৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এ পর্যন্ত মোট ১৫৫টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছিলেন। ২৯ এপ্রিল থেকে শরু হয়েছিল সৌদি আরবে যাত্রা এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো