Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে আদালত প্রাঙ্গনে হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:৫৫

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালী।

পটুয়াখালী: চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান মৌমী এ আদেশ প্রদান করেন। জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড.শরীফ মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ২১ জনের নামে ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক, পটুয়াখালী, অ্যাড, মো. মজিবুল হক বিশ্বাস।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ জুন (বুধবার) দুপুরে পটুয়াখালী আদালত শুনানি শেষে দুই জনকে কারাগারে পাঠানো এবং বাকি আসামিদের জামিনে মুক্তির আদেশ প্রদান করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে পড়ে। তাদের সঙ্গে আসা অজ্ঞাতনামা ৪০/৫০ জন সন্ত্রাসী আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল নোমানের প্রত্যক্ষ মদদ ও উস্কানিতে আদালতের বারান্দায় হট্টগোল শুরু করে। আসামিরা রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবীদের গালিগালাজ করে ও দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপর তারা আক্রমণ করতে উদ্যত হলে তারা হামলার হাত থেকে রক্ষা পেতে জেলা আইনজীবী সমিতির মূল ভবনে আশ্রয় নেন। আসামিরা সেখানেও ২য় দফা হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে খুন-জখমের ভয়ভীতি দেখায়। পরে জেলা আইনজীবী সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো