Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসা-বাড়িতে জমে থাকা পানি পেলে জেল-জরিমানা: চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২৯ জুন ২০২৫ ২০:৫৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: বাসা-বাড়িতে এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (২৯ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকনগুনিয়া মোকাবেলার প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে মেয়র একথা জানান।

চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বর্ষার সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। বিশেষ করে বৃষ্টির জমে থাকা পানিতে এডিস মশা জন্মে বেশি। বাসাবাড়িতে জমে থাকা পানিও এডিস মশার প্রজননস্থল হয়ে ওঠে।’

নগরবাসীকে সতর্ক হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি বাসায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্মাণাধীন ভবনের সামগ্রী ঢেকে রাখা, ফুলের টব, এসি পাইপের পানি- এসবের দিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া সিটি করপোরেশনও তিন মাসের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়ন করছে।’

বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করবে জানিয়ে মেয়র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমরা শুধু জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েই থেমে নেই। লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার-ফেস্টুনের পাশাপাশি আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান শুরু করেছি। যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা নিয়মিত চলবে। অর্থদণ্ড ও কারাদণ্ডও হতে পারে।’

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরই ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছি। এসব হাসপাতালে এন্টিজেন পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। ১০টি শয্যা রাখা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো