Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্ঘটনায় নিহতদের বাড়িতে ইসলামী আন্দোলনের মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ০০:০৩

দুর্ঘটনায় নিহতদের বাড়িতে ইসলামী আন্দোলনের মহাসচিব। ছবি: সংগৃহীত

ঢাকা: মহাসমাবেশে আসার পথে এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যশোর গেলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

রোববার (২৯ জুন) বিকেলে যশোর পৌঁছে শহিদদের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানান ইউনুছ আহমাদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসাইন, যশোর জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, সভাপতি মিয়া আবদুল হালিম, সেক্রেটারি মোহাম্মাদ আলী সরদার প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো