Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / রোমাঞ্চকর লড়াইয়ে ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে কোয়ার্টারে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫ ১০:০৬ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৯:০১

জোড়া গোলের পর কেইনের উল্লাস

ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ফেভারিট ছিলেন তারাই। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে অবশ্য জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বেশ ভালোই ভুগিয়েছে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত অবশ্য বায়ার্নকে আটকাতে পারেনি তারা। রোমাঞ্চকর এক লড়াই শেষে হ্যারি কেইনের জোড়া গোলে ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন।

পুরো ম্যাচে সমানে সমান লড়াই করেছে বায়ার্ন-ফ্ল্যামেঙ্গো। এমনকি ম্যাচে বল দখলের লড়াইয়ে বায়ার্নের চেয়েও এগিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো! ম্যাচের ৬ মিনিটের মাথায় ফ্ল্যামেঙ্গোর পুলগারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন।

৯ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল করেন হ্যারি কেইন। ৩৩ মিনিটে এক গোল শোধ করে ফ্ল্যামেঙ্গো। গারসনের গোলে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ফ্ল্যামেঙ্গো। হাফ টাইমের ঠিক আগে দুই গোলের লিড ফিরে পায় বায়ার্ন। গোয়ের্টজকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বায়ার্ন।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবারও কমিয়ে আনেন জর্জিনহো। ৭৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন কেইন।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বায়ার্ন। ৫ জুলাই শেষ ৮ এ তাদের প্রতিপক্ষ পিএসজি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো