Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ার মর্যাদাপূর্ণ সোপা অ‍্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মাজেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ০৯:২৯

সোপা (সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া) অ‍্যাওয়ার্ড পেলেন সিলেটের মুহাম্মদ আলী মাজেদ।

সিলেট: জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকতায় অনন‍্য ভূমিকা রাখায় বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিক সিলেটের কৃতি সন্তান মুহাম্মদ আলী মাজেদ সাংবাদিকতায় এশিয়ার সবেচেয়ে মর্যাদাপূর্ণ সোপা (সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া) অ‍্যাওয়ার্ডের স্বীকৃতি পেয়েছেন।

মাজেদের সঙ্গে এএফপি’র আরও ছয়জন সাংবাদিক এই পুরস্কার পেয়েছেন। এর মধ্যে অন‍্যতম হলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বর্তমান প্রেস সচিব ও এএফপি’র সাবেক ব‍্যুরো চিফ শফিকুল আলম, ফটোসাংবাদিক মুনীরুজ্জামান, কে এম আসাদ, পারভেজ আহমেদ রনি ও আবু সুফিয়ান জুয়েল।

সোপার বিচারকরা বলেন, এএফপি সাংবাদিকরা সাহসিকতা নিয়ে ঝুঁকি ও হুমকি থাকা সত্ত্বেও দ্রুততা ও নির্ভুলতার সঙ্গে দেশের অবস্থা পরিবর্তনকারী ঘটনাগুলো সে সময় তুলে ধরেছে।

বিজ্ঞাপন

সাংবাদিক মাজেদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামে। তার পিতা মরহুম আব্দুল মান্নান বিশিষ্ট শিক্ষাবিদ ও পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এর সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাজেদ।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় এএফপি’র ঢাকা ব‍্যুরো ব্যাপক কাভারেজ দেয়। ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সহিংস দমন-পীড়ন এবং পরবর্তীতে শেখ হাসিনার পতন সকল ক্ষেত্রেই একমাত্র এএফপির সাংবাদিকরা ব‍্যাপকভাবে মাঠে থেকে গুরুত্বপূর্ণ সব ঘটনা তুলে ধরেন এবং নাটকীয় সব মুহূর্তের ছবি ধারণ করেন।

যখন সারাদেশের কোথাও সপ্তাহব্যাপী ইন্টারনেট ছিল না, তখন এএফপির ঢাকা অফিস হাতেগোনা কয়েকটি জায়গার একটি ছিল যেখানে ইন্টারনেট সংযোগ ছিল এবং এখান থেকে বহির্বিশ্বে খবরাখবর প্রকাশ করা হয়েছিল।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো