Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন বুধবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১২:৫০

সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পটুয়াখালী: দীর্ঘ ২৩ বছর প্রতীক্ষার পর পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২ জুলাই শহরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এদিন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিসহ ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে নতুন নেতৃত্ব নির্বাচন হবে বলে মনে করছে তৃণমূলের নেতাকর্মীরা।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন আব্দুর রাশিদ চুন্নু মিয়া, স্নেহাংশু সরকার কুট্টি ও মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুজিবুর রহমান টোটন, মো.বশির আহমৃদ মৃধা ও মনিরুল ইসলাম লিটন ও তৌফিক আলী খান কবির।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, ‘প্রায় এক হাজার ৫০০ কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমেই নির্ধারিত হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা আশা করি দল আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি হবে আরও সুদৃঢ়। জেলার মানুষও চাইছে পরিবর্তনের হাওয়া বইতে থাকুক রাজনীতির ময়দানে।’

জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সরকার বলেন, ‘সর্বশেষ ২০০২ সালের ২৩ মে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল। এরপর সম্মেলন ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘ সময় ধরে দল পরিচালনা করেন। এবারের সম্মেলন তাই সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। সম্মেলনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করারও প্রস্তুতি নেওয়া হয়েছে।’

ঢালাওভাবে রেডি করে রাখা হচ্ছে মাইক।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো