Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন মামলায় গ্রেফতার মমতাজ-মুরাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:৫৮

মমতাজ বেগম ও শাহে আলম মুরাদ।

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর পৃথক থানার তিন মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও নোয়াখালী কমানডেন্টের সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

মামলার মধ্যে ধানমন্ডি থানার কিশোর শামীম হত্যায় জাহাঙ্গীর আলম ও শাহে আলম মুরাদ, কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় মমতাজ বেগম, যাত্রাবাড়ী থানাধীন মঈনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন হত্যা মামলায় আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

মামতাজকে গ্রেফতার দেখানো মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি। ওই দিন রাত সাড়ে ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে তিনি আহত হন। পরে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের মা মাকসুদা বেগম। এ মামলায় মমতাজ ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো