Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু: ‘গ্রীন ময়মনসিংহ’ গড়ার লক্ষ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৭:২৮

ময়মনসিংহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘গ্রীন ময়মনসিংহ’ বাস্তবায়নে মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান জানান পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির জন্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৩৩টি ওয়ার্ডে ৩ হাজার ৩০০টি চারা রোপণ করা হবে।

এসময় প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক চাঁনমিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো