Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:০৭ | আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:০৫

মরদেহ। প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতি সদরের সাহেপ্রতাব এলাকার একটি কলেজে পড়ুয়া ছেলের খোঁজখবর নেওয়া শেষে বাড়ি ফিরছিলেন। তারা মোটরসাইকেলযোগে দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতদের ছেলে ও স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো