Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৭টি পাথর ভাঙার মেশিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:৩০ | আপডেট: ৩০ জুন ২০২৫ ২০:৩৩

ভাঙা হচ্ছে পাথর ভাঙার মেশিন।

সিলেট: অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকার ১৭টি পাথর ভাঙার ক্রাশার মেশিন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দশটি মেশিনের।

সোমবার (৩০ জুন) টানা ছয় ঘণ্টা টাস্কফোর্সের অভিযান চালিয়ে পাথর ভাঙার এসব মেশিনের সংযোগ বিচ্ছিন্নকরণসহ মেশিন ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি ও ধলাই সেতু এলাকার উত্তর ও দক্ষিণ পাশে সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার (৩০ জুন) ১৭টি ক্রাশার মেশিন ভেঙে ফেলা হয়। ১০টি মেশিনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় মেশিন চালানোর বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়। এছাড়া তিনটি আধাপাকা ঘর ভাঙা হয়। এ সময় প্রায় ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান সারাবাংলাকে বলেন, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাথর ভাঙার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো