Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কর্মসূচিতে খালেদা-তারেকের বার্তা থাকবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:৩৩ | আপডেট: ১ জুলাই ২০২৫ ০৮:৫২

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, ‘মঙ্গলবার (১ জুলাই) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির যে কর্মসূচি রয়েছে, আমরা প্রত্যাশা করছি সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্য মণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতৃবৃন্দ এবং শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।’

বিজ্ঞাপন

শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। দলের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য এবং গুম খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন, আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সবাইকে যথাযথভাবে আসনে বসাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্যসচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অধ্যাপক মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো