Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ উপ-কমিটি গঠন বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:৫২ | আপডেট: ৩০ জুন ২০২৫ ২৩:০৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান শীর্ষক’ উপ-কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (৩০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্ববায়ক হিসেবে রয়েছেন কৃষিবিদ হাসান জাফরি তুহিন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

কমিটির অন্যরা হলেন— শহিদুল ইসলাম বাবুল, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, ইজি, বাদলুর রহমান খান বাদল, এইচ এম সাইফ আলী খান, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, কৃষিবিদ রফিকুল ইসলাম খান ডন, শামসুর রহমান শামস, কৃষিবিদ শেখ মো. শফি শাওন, কৃষিবিদ একরামুল হক একরাম, কৃষিবিদ ড. আশরাফুল আলম জিমি, জাহিদুল ইসলাম রনি, কৃষিবিদ কে আই এফ সবুর, কৃষিবিদ রাজিবুল হাসান, কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), শরিফুল হক সাজু, ফরহাদুল ইসলাম ফরিদ, শাকিল আহমেদ, মো. হাসনাইন নাহিয়ান সজীব।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির উদ্যোগে ‘‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’’ কর্মসূচির অংশ হিসেবে— ❝সবুজ পল্লবে স্মৃতি অম্লান❞ শীর্ষক রাজধানী ঢাকায় জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ করা হবে।

জিয়া উদ্যান ও সারাদেশে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’ এই বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করবে। বিভিন্ন ধরনের বৃক্ষে শহিদদের নাম লেখা থাকবে।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো