Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২৩:০৭

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় গরুর ফ্রোজেন মাংস জব্দ করা হয়েছে। অবৈধ পথে ভারত থেকে পাচারের সময় এসব মাংস জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজারের মধ্যবর্তী রামেশ্বর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাংস জব্দ ও জড়িতদের আটক করে।

আটকরা হলেন- জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৪৫), জৈন্তাপুর চিকনাগোল রামেশ্বর এলাকার যমু দেবনাথের ছেলে সেতু দেবনাথ (৩৫), একই উপজেলার হেমু মুকামপাড়া এলাকার আব্দুস সুবহানের ছেলে আবদুল্লাহ (৩১), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মৃত মোজাম আকন্দের ছেলে ট্রাকচালক মো. রাব্বানী (২৩) , বগুড়া জেলার আকাশতারা গ্রামের মো জাহিদুলের ছেলে মো. শুভ (১৬) ।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরা জানায়, ভারত থেকে অবৈধ পথে আনা মাংসগুলো ঢাকার যাত্রাবাড়ীর একটি কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছিলো।

সেনাক্যাম্প সূত্র জানিয়েছে, সকল তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে আটকদের জব্দকৃত মাংসসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো