Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৪তম বিসিএস / ক্যাডার পদে ১৬৯০ জনকে মনোনয়ন দিয়ে ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ০০:১৫ | আপডেট: ১ জুলাই ২০২৫ ০৯:১৯

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ৪৪ তম বিসিএসে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে মনোনয়ন দিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে এই ফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এর পর গতবছরের ৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থী।

এর আগে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিজ্ঞাপন

যেভাবে জানা যাবে ফলাফল

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো