Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংস্কার কাজে সমর্থন অব‍্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৯:৪২

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া বর্তমান সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো.  তৌহিদ হোসেন।

তিনি আরও বলেন, দুইপক্ষের মধ্যে অত্যন্ত সৌর্হাদপূর্ণ আলাপ হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে তালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। এ সময় মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশির সম্পর্কে তথ‍্য জানতে চাইলেও এখনো উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুইপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা হতে যাচ্ছে। এটি এখনো খসড়া পর্যায়ে আছে।’

কোন শর্তে ঢাকায় ওএইচসিএইচআর অফিস দেওয়া হচ্ছে— এমন প্রশ্ন রাখা হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখনো এটা খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান-প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পর্ণ এগ্রিড ড্রাফটে আসবে যেটাতে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করব। তখন আপনাদের বিস্তারিত বলতে পারব। তার আগে খসড়া পর্যায়ে আমাদের এটা নিয়ে আলাপ না করাই ভালো।’

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো