Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাস সহনীয়

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

ঢাকায় বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: গতকালের মতো আজ শনিবার (৫ জুলাই) রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। আষাঢ়-শ্রাবণ মাসে ঢাকার বাতাসে দূষণ সাধারণত কমই থাকে। তবে, গতকালের তুলনায় কিছুটা অবনতি হয়েছে রাজধানী শহরের বাতাসে।

শনিবার (৫ জুলাই) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯২, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। শুক্রবার (৪ জুলাই) ঢাকার বায়ুমান ছিল ৯০।

এদিকে বায়ুদূষণের তালিকায় গতকালের তুলনায় এক ধাপ পিছিয়েছে ঢাকা। গতকাল ওই তালিকায় রাজধানীর অবস্থান ছিল ১৯। আজ রাজধানীর অবস্থান ২৩।

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ১৭০, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- কঙ্গোর কিনশাসা, পেরুর লিমা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও বাহরাইনের মানামা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৫,১৫৩, ১৫২ ও ১৪৪।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো