Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুর্কিমেনিস্তানকে ৭ গোলে বিধ্বস্ত করে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৫ ২০:২৪ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ২১:৩৯

বড় জয় দিয়েই বাছাইপর্ব শেষ করলেন ঋতুপর্ণারা

বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গিয়েছিলেন তারা। তুর্কিমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। এই ম্যাচে প্রথমার্ধের প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় দিয়েই বাছাইপর্ব শেষ করলেন ঋতুপর্ণারা।

গ্রুপ সি এর শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও তুর্কিমেনিস্তান। ম্যাচের পুরোটা সময় দাপট ছিল বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তুর্কিমেনিস্তান।

ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না। সেই শুরু। এরপর হাফ টাইমের আগে আরও ৬ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

৬ ও ১৩ মিনিটে জোড়া গোল আসে শামসুন্নাহারের পা থেকে। ১৬ মিনিটে চতুর্থ গোল করেন মনিকা চাকমা।

১৭ ও ৪০ মিনিটে জোড়া গোল পান আগের ম্যাচের নায়ক ঋতুপর্ণা। ২০ মিনিটে আরেকটি গোল পেয়েছিলেন তহুরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের দেখা পায়নি বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো