Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জনগণের মধ্যে বিভেদ নেই, মতপার্থক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২২:০২ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ০০:২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমাদের বিভিন্ন মত থাকবেই। সেই মতগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে, আমরা গণতন্ত্রে ফিরে যাব; জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব। তারা ভোটের মাধ্যমে তাদের মত প্রতিষ্ঠিত করবে। এতে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য শিরোনামে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের মানুষ তর্ক-বিতর্কের মাঝেও একটা জায়গায় এসে পৌঁছেছে। আলোচনা, তর্ক-বিতর্কের মধ্য দিয়েই আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রের পথ বের করতে পারব। কোনো নেতিবাচক চিন্তা না করে, আমরা যেন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারি, সেই চেষ্টা করতে হবে।’

বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘২০১৬ সালেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। ২০২৩ সালে ৩১ দফার কথা বলেছি। সেখানে পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। এখন কোথায় সমস্যা হচ্ছে, তা বুঝতে পারছি না। আমার মনে হয়, এই জায়গাটাতে আমাদের চিন্তা-ভাবনায় এক হওয়া দরকার।’

জনগণের ক্ষমতায়ন ও সার্বভৌমত্ব নিশ্চিতের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে ক্ষমতায়িত করতে হবে। জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সেটা করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারব।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো