Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাক্টরের ধাক্কায় নববধূ নিহত, আহত স্বামী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২৩:৪৫

প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুশি (২২) নামে এক নববিবাহিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন (৩২) আহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহত নববিবাহিতা খুশির স্বামীর বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ এলাকায়। স্বামী আনোয়ার হোসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কোরবানি ঈদের দুইদিন পর উপজেলার শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায় বিয়ে করেন বেসরকারি চাকরিজীবী আনোয়ার হোসেন। এদিন দুপুরে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী খুশিকে নিয়ে ফিরছিলেন তিনি। পথে তারা উপজেলার ভজনপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এ সময় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে ছিটকে পড়েন তারা। এর পর খুশির শরীরের ওপর দিয়ে ট্রাক্টরের পেছনের চাকা চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। সেইসঙ্গে আহত হন তার স্বামীও। পরে তাদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে খুশির শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে দেবীগঞ্জে মৃত্যুবরণ করেন তিনি।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজহার দায়ের করা হয়েছে। আমরা একটি নিয়মিত মামলা হবে।’

তবে, ঘটনার পর পরই পাথরবাহী ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো