Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ১৯:২৫ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ১৯:২৭

পিজিআর সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঢাকা: যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণ জয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।

সোমবার (৭ জুলাই) বিকেলে আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে সই করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহিদসহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও, তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এছাড়াও, সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো