Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবতাবিরোধী অপরাধ / মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে মোবারকের আপিলের পরবর্তী শুনানি বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৬:৪২

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার (৯ জুলাই) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।

এদিন ১১ বছর আগে করা আপিলের ওপর শুনানি শুরু হয়। আদালতে মোবারকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। কিন্তু গত ১১ বছরেও শুনানি হয়নি। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এর মধ্যে ১ নম্বর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টান মান্দাইল গ্রামের ৩৩ জনকে গঙ্গাসাগর দীঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ৩ নম্বরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তৎকালীন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আইসিটি দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন মোবারক হোসেন।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো