Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড্রাইভিং স্কুল মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৭:৪৪

মো. মোজাম্মেল হক চৌধুরী ও মো. শাহীন।

ঢাকা: মহামারি আকারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা কমানোর অঙ্গীকার নিয়ে সারাদেশে সরকার অনুমোদিত বিআরটিএ নিবন্ধিত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার মিরপুরের পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মিলনায়তনে সারাদেশে সরকারের অনুমোদন প্রাপ্ত ১৩২টি ড্রাইভিং স্কুলের মালিক ও প্রতিনিধির সমন্নয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চৌধুরী।

এতে বক্তব্য দেন বাংলাদেশ অটোমোবাইল ট্রেনিং একাডেমির মালিক মো. জাহিদুল ইসলাম মোল্লা, শিমু ড্রাইভিং ট্রেনিং স্কুলের মো. নুরনবী শিমু, জুমিকার ড্রাইভিং সেন্টারের মো. শাখাওয়াত হোসেন, ঢাকা ড্রাইভিং স্কুলের মো. মিজানুর রহমান রতন, সৌরভ মোটর ড্রাইভিং স্কুলের মো. আলম, কাজী ড্রাইভিং স্কুলের কাজী মেহেদী হাসান, মডার্ন টেকনিক্যাল সেন্টারের জহিরুল ইসলাম, ক্যারিয়ট ড্রাইভিং স্কুলের মো. আব্দুল জব্বার, এসএমডি ট্রেনিং সেন্টারের মো. শামসুল হক, দি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মো. মোতালেব হোসেন, বরিশাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মো. জুয়েল হোসেন, শাহ এমদাদিয়া ড্রাইভিং ট্রেনিং স্কুলের শামসুদ্দিন চৌধুরী, কক্সবাজার ড্রাইভিং স্কুলের মো. নুরুল আমিন, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মো. শাহিন, চন্দ্রদ্বীপ ড্রাইভিং স্কুলের মো. আবুল বাশার প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ প্রশিক্ষক দ্বারা সরকারি সিলেবাস অনুযায়ী মোটরযান চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘ আলোচনা শেষে যাত্রী কল্যাণ রোড সেইফটি একাডেমীর চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চৌধুরীকে আহ্বায়ক, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের মালিক মো. শাহিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বিআরটিএ নিবন্ধিত ১৩২টি ড্রাইভিং স্কুলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো