Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে একদিনে আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৭:৪৯

প্রতীকী ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২০ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৪ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এসময় করোনায় কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো