Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয় কমিটির নেতৃত্বে রুহুল আমিন ও সবুজ তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৬:১৯

প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন এবং যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার।

শরীয়তপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অ্যাডভোকেট রুহুল আমিনকে প্রধান সমন্বয়কারী ও সবুজ তালুকদারকে যুগ্ম সমন্বয়কারী করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি এ কমিটির অনুমোদন করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১২ জুলাই) রাতে এ কমিটি অনুমোদন করা হয়।

এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন-যুগ্ম সমন্বয়কারী ওয়ালী উল্লাহ জাবের, অ্যাড. মো. তারিকুল ইসলাম, মাওলানা ইয়াকুব উসমানী, লিজা আখতার,জাকির হোসেন মিন্টু (আদর), মোস্তাজ যুবের মিটলু, মাহমুদুল হাসান,মো. জাহিদুল ইসলাম শিমুল, সদস্য ইয়াসমিন আক্তার (ফাতেমা), আব্দুল কুদ্দুস হাওলাদার, রিদোয়ান মাহমুদ শিখন, মো. ইব্রাহিম, কান্তা আক্তার, মোহাম্মদ গোলাম মোস্তফা, নাজির মোল্লা, মো. শাহেদ হাসান, সবুজ খান, রিফাতুল হাওলাদার, মো. আল আমিন, সামসুন্নাহার শিকদার (হালিমা), মো. নাঈম ইসলাম, মাহবুবা রহমান আলো, মাসুম মিয়া, আবু নাঈম, মাসুদ রানা, মো. পলাশ খান, খালেদুল ইসলাম রানা, সেভেনা আক্তার (আফরোজা), কাজী তরুন, নজরুল ইসলাম, ফরহাদ খান।

বিজ্ঞাপন

এ বিষয়ে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. রুহুল আমিন বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু। এনসিপি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে একজন নাগরিক তার ধর্ম, বর্ণ, শিক্ষা কিংবা শ্রেণিগত পরিচয়ের বাইরে শুধুমাত্র দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সেবা, সুযোগ ও সুরক্ষা গ্রহণ করতে পারবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো