Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:৩৯

প্রতীকী ছবি: সারাবাংলা

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছর বয়সী জাভেদ নামে এক শিশুর। জাভেদ কলমাকান্দা উপজেলার পোগলা গ্ৰামের সাগর মিয়ার ছেলে।

রোববার (১৩ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে খেলতে খেলতে সে বাড়ির বাইরে চলে যায়। একসময় হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জাভেদ। বাড়িতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো