Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে গরম পানি ও মরিচের গুঁড়ার মিশ্রণ দিয়ে দুই নারীকে নির্যাতন, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২০:৩৮

ঘটনায় আটক সদস্যরা।

নাটোর: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ভয়াবহ এক নির্যাতনের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ জুলাই) সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়।

গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করা হয়।

ঘটনার পর থেকেই বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন- নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মো. সুলতান ডাকাত, সুলতান ডাকাতের ছেলে মো. লালচান, সুলতান ডাকাতের স্ত্রী মোছা. আয়মনা, মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম, সাইফুল ইসলামের স্ত্রী মোছা. শীলা ও পন্ডিত গ্রামের রতনের স্ত্রী মোছা. শাকিদা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো