Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে আগুনে পুড়ল ২ সুতার গুদামসহ একটি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১০:২৫

আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি সুতার গুদামসহ অপর একটি দোকান।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন লুৎফর রহমান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি সুতার গুদামসহ অপর একটি ঝুটের দোকানে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত পৌণে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেওয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের উৎস কী ছিল ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো