Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২১:৫৯

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানার টিনের বেড়াসহ একটি ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশী ভাতিজা বউ পারুল আক্তার আহত হন। পরে তাকে দেখতে গিয়ে আমেনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আমেনা বেগমের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো