Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২২:১৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২২:২৩

খুলনায় ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি: সারাবাংলা

খুলনা: রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রেললাইনে উঠে যাওয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বলেন, ‘রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী ডাউন মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময়ে ট্রেনটি আফিলগেটে পৌঁছলে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় লাইনচ্যুত বগির অনেক যাত্রী আহত হন। তাদের মধ্যেই একজন মারা গেছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

বিজ্ঞাপন

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার জাকির হোসেন বলেন, ‘আফিলগেট রেলক্রসিংয়ে দুর্ঘটনার কারণে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো