Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৬:৪০

প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বারে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ পেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার গৌরসারের পরিত্যাক্ত স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ির পাশের একটি ঝোঁপঝাড়ে অজ্ঞাত নারীর মরদেহ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

সারবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো