Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চালকের অসাবধানতা, পার্কিং করার সময় বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২২:২৯

প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় পার্কিং করায় সময় বাসচাপায় রাশিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। জব্দ করা হয়েছে বাস।

নিহত রাশিদা বেগম উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সবুর মুন্সির স্ত্রী। তিনি নলবুনিয়া গ্রামে ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শিরা জানান, ঢাকা থেকে ‘বিএম লাইন’ পরিবহনের একটি বাস বিকেলে রাজৈর বাসস্ট্যান্ডে পৌঁছায়। যাত্রী নেমে যাওয়ার পরে চালক বাসটি সড়কের মাঝখানেই ঘুরিয়ে পার্কিং করায় সময় পেছন থেকে আসা রাশিদা বেগম বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

শরণখলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, বাসটি পার্কিং করার সময় পিছন থেকে ধাক্কা দিলে রাশিদা বেগমের বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান এসআই।

স্থানীয়দের অভিযোগ দূরপাল্লার পরিবহনগুলো যাত্রী নামিয়ে বেশিরভাগ সময় সড়কের ওপরই পার্কিং করে রাখে। গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও চালকরা তাড়াহুড়া করে সড়কের ওপর গাড়ি ঘোরানোর কারণে দুর্ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষায় স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো