Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও ২ কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১০:০১ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:০৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় রোকন (১৪) এবং তার ভাই তামিম (১৮) নামে আরও দুই কিশোর মারা গেছেন। এ নিয়ে তিনজন মারা গেলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা যায় রোকন (১৪) এবং বুধবার (১৬জুলাই) সকাল সারে ৮টার দিকে মারা যায় তার ভাই তামিম (১৮) । সোমবার (১৪ জুলাই) রাতে মারা গেছে রোকনের দেড় বছরের বোন আয়েশা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গতরাতে মারা যায় রোকন। তার শরীরের ৬০ শতাংস দগ্ধ হয়েছিল। এরআগে ৬৩ শতাংস দগ্ধ নিয়ে মারা যায় আয়েশা।

বিজ্ঞাপন

বর্তমানে রিপন ৬০ শতাংশ, চাঁদনী ৪৫ শতাংস ও তামিম ৪২ শতাংস নিয়ে ভর্তি আছে। তাদের শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থায়ই আশংকাজনক।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১.৫)।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবারটি। রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরবর্তীতে আশপাশের ভাড়াটিয়ারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাসায় গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তাদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো