Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১০:৫১ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১১:০১

মৃত ভ্যান চালক মোজাম্মেলের মরদেহ।

পাবনা: পাবনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক ভ্যান চালক নিহত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট রোড পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাত শেখের ছেলে মোজাম্মেল (৫৫)।

স্থানীয়রা জানায়, কাশিনাথপুর বাজার থেকে কাজির হাটে রোড সিন্দুরী এলাকায় যাওয়ার পথে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ট্রাক ও ভ্যান সংঘর্ষে হয় ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ হওয়া ট্রাকটি আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি থানার হিমাগারে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো