Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৬:৪৮

ঘটনাস্থলে নিহতের মরদেহ।

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা ইউনিয়নের সাহারখোলা মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে হাটতে যান কয়েকজন। পরে তারা নদীর পাড়ের জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার মাথা এবং মুখ দেখে চেনার উপায় নেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উপজেলার মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুজ্জামান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পোশাক দেখে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো