Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৬:৩৮

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান

ঢাকা: ঝালকাঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠির সদর থানার তিনটি মামলার এজাহারনামীয় আসামি।

তালেবুর রহমান বলেন, ‘বুধবার ভোররাতে উত্তরার বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো