Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ডাকাতের বাঁধা দড়ির ফাঁদে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১২:৫১ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১২:৫৪

নিহত সবুজ আহমদ (২৫)।

সিলেট: সিলেট-কোম্পানিগঞ্জ মহাসড়কের তেলিখাল নামক স্থানে ডাকাত দলের বাঁধা দড়ির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই তরুণ মোটরসাইকেল আরোহী।

নিহতের নাম সবুজ আহমদ (২৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১টার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।

স্থানীয় উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছানো মাত্র অন্ধকারে দড়ি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলে সবুজ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।

বিজ্ঞাপন

নিহত সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলা বাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমরান আলী আরও জানান, নিহত সবুজ আহমেদের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার সারাবাংলাকে জানান, নিহতের মরদেহ সুরতহাল করে ওসমানীর মর্গে পাঠানো হয়েছে। আর আহত দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো