Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৭:৫২

প্রায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

সিলেট: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক সাঁড়াশি অভিযানে প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে ব্যবহৃত পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এ ছাড়া গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম এবং জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির দাবি, সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক সারাবাংলাকে জানান, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো