Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে খাল থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৩:২৫

মরদেহ। প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজার এলাকা থেকে আলমগীর হোসেন (৪৬) নামে তাবলীগ জামায়াতে আসা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার জিরতলী বাজারের পাশের খাল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন ওই উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে তিনদিনের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী বাজার মসজিদে তাবলীগ জামায়াতে যায় আলমগীর। সেখানে আজ (শনিবার) সকালে ফজর নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বের হয় আলমগীর। আলমগীর দীর্ঘ সময় মসজিদে না আসায় তার সহপাঠীরা খোঁজাখুজি করে। পরে এক পযার্য়ে বেলা সাড়ে ১১টার দিকে খালের ওপর পানিতে তার মৃতদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, ‘নিহতের ভাই মাসুদ জানিয়েছেন, আলমগীর প্রতিবন্ধী ও দীর্ঘদিন যাবত মৃগী রোগী। ধারণা করা হচ্ছে, খালের পাড়ে হাঁটতে গিয়ে খালে পড়ে মারা গেছে সে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো