Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে সিএনজি গ্যাস স্টেশন বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:০৭

রংপুরে সিএনজি গ্যাস স্টেশনে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুর নগরীর সিও বাজার এলাকায় সিএনজি গ্যাস স্টেশনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে কয়েকদিন আগে গ্যাস লিকেজ দেখা দেয়। শনিবার দুপুরে সেটি মেরামতের সময় ভিতরে জমে থাকা উচ্চচাপের কারণে গ্যাস হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি, নিকটস্থ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ উদ্ধারকৃত এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অবহেলা ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো