Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৪:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হয়েছে।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন।

এর আগে, ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট করেন এই আইনজীবী। একই অভিযোগে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

বিজ্ঞাপন

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়। এমনকি নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এই আইনজীবী।

গত ২২ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লিখেছেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’। এর পরিপ্রেক্ষিতে তাকে এ লিগ্যাল নোটিশ দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো