Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৭:০১ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:২১

প্রতীকী ছবি

খুলনা: জেলার রূপসায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আকবর শেখের ছেলে। তিনি আঁড়মই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিদিনের মতো ওই শিশুটি স্কুলে যায়। টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে। ওই সময় ওই মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলো না করে বাড়িতে চলে যায় এবং পরিবারকে জানায়। এতে পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং রূপসা থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবহিত করে।

বিজ্ঞাপন

আরও জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার অফিসার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম সুকৌশলে প্রধান শিক্ষককে আটক করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীসহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘পুলিশ আসামিকে আদালতে পাঠিয়েছে। আর শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো