Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমিরকে দেখতে গেলেন ধর্ম উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৭:৫২ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৭:৫৭

ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার ঢাকার বাসায় গেছেন ধর্ম উপদেষ্টা।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার ঢাকার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ জুলাই) দুপুরে তিনি জামায়াত আমিরের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (১৯ জুলাই) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওইদিন রাত ৯টার দিকে তিনি বাসায় ফেরেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে খোঁজ নেন। পরে দেশ-বিদেশ থেকে বহু নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ফোন করে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনা করেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার খোঁজ নেন এবং নিজের প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান।

পরবর্তীতে এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার আন্তরিক সহমর্মিতাকে ‘স্মরণীয়’ বলে উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো