Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:০১

সাতক্ষীরার তালায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদরাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে হামলাকারীও। গণপিটুনিতে নিহত রাজু গাজী (৩৬) মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (২০ জুলাই) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শাহাপুর মাদরাসার শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে।

খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু জানান, মানসিক ভারসাম্যহীন রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদরাসার সামনে নিয়ে আসে। এর পর হঠাৎ করেই তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই শিক্ষক শরিফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত পরে জানাব।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো