Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি’র সংশোধন আবেদনে ক্যাটাগরি নিয়ে ইসির নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২০:০৫

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের পুনঃআবেদনের ক্ষেত্রে ক্যাটাগরি নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা: সরওয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

জানা গেছে, ‘ক্রাশ প্রোগ্রাম’ চলাকালীন সময়ে পাঁচটি কারণে বাতিল হওয়া আবেদনের বিষয়ে নির্দেশনা দিয়েছে ইসি। সেসঙ্গে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ প্রক্রিয়া অনুসরণ করে ক্যাটাগরি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সেসঙ্গে নির্দেশনায় ইসি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিস্পত্তির নিমিত্ত বিগত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে হতে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হয়। ক্রাশ প্রোগ্রাম চলাকালে নিম্নরূপ কারণসমূহে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন বাতিল করা হয়।

বিজ্ঞাপন

ইসি বলেছে, ক্রাশ প্রোগ্রামে নিস্পত্তিকৃত আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কমকর্তার সিদ্ধান্ত প্রতিফলিত না হওয়ায়, সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তি পুনরায় আবেদন করলে, সেটি পরবর্তী উচ্চতর ধাপ হিসেবে ক্যাটাগরিভুক্ত না করে পূর্বের ক্যাটাগরিতে (যে ক্যাটাগরি হতে বাতিল করা হয়েছে) নির্ধারণ করে নিস্পত্তি করতে হবে। এগুলো হচ্ছে-

* প্রয়োজনীয় দলিলাদি চাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারা;
* যথাযথভাবে আবেদন দাখিল না করা/অসম্পূর্ণ আবেদন;
* চাহিত সংশোধন দাখিলকৃত দলিলাদির সাথে অসংগতিপূর্ণ হওয়া;
* সাক্ষাৎকার এ ডাকার পর যথাসময়ে উপস্থিত না হওয়া/অনুপস্থিত থাকা;
* সংশ্লিষ্ট এনআইডিধারী ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা ইত্যাদি।

সারাবাংলা/এনএল/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো