Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে আরও ২ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২০:৫৪ | আপডেট: ২০ জুলাই ২০২৫ ২০:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুই জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০২টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ২৪৬ জনে। চলতি বছর এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ জনের এবং সর্বমোট মৃত্যু ২৯ হাজার ৫২৬ জন।

এর আগে, গতকাল শনিবার ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো