Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ০৯:০৫

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোরে ১৪৫ পেয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ঢাকা।

দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকায় বায়ুদূষণ এক ক্রমাগত সংকট হিসেবে রয়ে গেছে। কিছুদিন আগেও বৃষ্টির কারণে শহরের বাতাসে সাময়িক উন্নতি দেখা গেলেও, সোমবার সকালেই পরিস্থিতি ফের অবনতির দিকে যায়। একিউআই ১৪৫ স্কোর অনুযায়ী ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ সকাল সাড়ে ৭টার দিকে আইকিউএয়ার প্রকাশিত তালিকায় দেখা গেছে—

শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা (একিউআই স্কোর ১৫৪),
দ্বিতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো (স্কোর ১৫৩),
ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে দুবাই (১২৯) এবং
পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১২৮)।
একিউআই স্কোরের মানদণ্ড:

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ১৪৫ মানে হলো, শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাড়ির বাইরে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। তারা দীর্ঘ সময় খোলা আকাশের নিচে থাকার ক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে পারেন।

উল্লেখ্য, ঢাকায় বায়ুদূষণের পেছনে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কারণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো