Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যাচ্ছেন জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৯:০৪ | আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

খুলনা: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ-এ যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শহিদ মাওলানা আবু সাঈদের পরিবারকে শান্তনা দিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) খুলনায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর খুলনার সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন। সকাল সাড়ে ৯টায় খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার বি এম গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদ মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। এরপর সকাল ১১টায় বি এম গ্যাস কোম্পানির হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীতে শহিদ মোস্তাফিজুর রহমান কলম এর বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত আমির রোববারই (২০ জুলাই) খুলনায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে সভাপতির ভাষণ দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা আপাতত কোথাও সফর না করার পরামর্শ দেন। এ জন্য মঙ্গলবার (২২ জুলাই) তিনি খুলনায় যাওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ-এ যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে শনিবার (১৯ জুলাই) রাত পৌণে ৩ টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ (৫২) মারা যান। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো