Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ২২:১৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নে পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ এসে চারজন‌কে আটক করে।

আটকরা হলেন- আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের বা‌ড়ি নীলফামারীর জলঢাকার মিরগঞ্জ পাঠানপাড়া গ্রা‌মে।

জানা গেছে, উলিপুরের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নকল ‘স্টার’ সিগারেট তৈরি হচ্ছিল। এই অবৈধ কারখানায় উৎপাদিত সিগারেট উলিপুরসহ আশেপাশের কয়েকটি এলাকায় বাজারজাত করা হতো।

বিজ্ঞাপন

পুলিশ খবর পেয়ে চার শ্রমিককে আটক করেছে। এ সময় বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়িটির গেট সারাক্ষণ বন্ধ থাকতো। তবে, বেশ কিছুদিন ধরে দু-একজন বহিরাগত লোকের আনাগোনা তাদের সন্দেহ হয়।

উলিপুর থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রা হয়েছে। তদন্ত ক‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো