Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ০৮:৫৩

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের তিনটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানায় অধিদফতর।

আবহাওয়া বিভাগ বলছে, সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো